অহিদুল ইসলাম অভি | ০৭:২৪ পিএম, ২০২৬-০১-০৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা।
বুধবার (৭ জানুয়ারি) রাঙামাটি পার্বত্য জেলার কোতোয়ালি থানাধীন গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের প্রস্তুতি এবং সামগ্রিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
তিনি কেন্দ্রের প্রবেশ ও প্রস্থান পথ, ভোটারদের চলাচলের সুবিধা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির বিষয়গুলো খুঁটিয়ে দেখেন।
এ সময় তিনি নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি তিনি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে কাজ করে যাবে।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited