আলমগীর মানিক | ০৪:০৩ পিএম, ২০২৬-০১-০৭
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বুধবার সকাল সাড়ে ১০ টায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সভার সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।
সভায় ভাইস-চ্যান্সেলর তাঁর ছাত্রজীবনের স্মৃতি তুলে ধরে বেগম খালেদা জিয়ার সার্বজনীনতা, দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা ও সৎ চরিত্রের প্রশংসা করেন।
তিনি বলেন, “By default she was honest,” এবং তাঁর জীবন আমাদের জন্য দেশের উন্নতির জন্য সৎ থাকার উদাহরণ হয়ে থাকবে। এছাড়া ভবিষ্যতের প্রজন্মকে তাঁর কর্মময় রাজনৈতিক জীবন ও অবদান সম্পর্কে জানাতে গবেষণার ওপর জোর দেন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির বলেন, বেগম খালেদা জিয়া শুধু দলের নয়, দেশেরও নেত্রী ছিলেন।
তিনি নারী শিক্ষার উন্নয়নে উপবৃত্তি চালু করে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন এবং সর্বজনীন নেত্রী হিসেবে গণমানুষের মধ্যে সমাদৃত হয়েছেন। তিনি বলেন, ‘২০২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে তাঁকে আরও প্রয়োজন ছিল। তিনি ঐক্যের প্রতীক ছিলেন।’
প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং প্রশাসনের আয়োজনের প্রশংসা করেন।
ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়ন ও জাতিসত্তাসমূহের অধিকার বিষয়ে তাঁর অবদান তুলে ধরে তাঁর রূহের মাগফেরাত কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলাম ও মোঃ তাসফিক সিকদার।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited