মেহেদী হাসান | ১২:০৫ পিএম, ২০২৬-০১-০৭
চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় রাউজান পৌরসভার জলিল নগর এলাকায় অবস্থিত রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আজাদীর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলামের সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি, দৈনিক প্রথম আলোর এস. এম. ইউসুফ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি এবং গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে মনোনীত হয়েছেন—
সহ-সভাপতি: দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক আমাদের সময়ের হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের কামাল উদ্দিন হাবীবী ও দৈনিক ইনফো বাংলার যীশু সেন।
যুগ্ম সাধারণ সম্পাদক: দৈনিক আমার দেশের আরফাত হোসেন।
যুগ্ম সম্পাদক: বাংলাদেশ পোস্টের শাহাদাত হোসেন।
সাংগঠনিক সম্পাদক: দৈনিক কালের কণ্ঠের আমির হামজা।
অর্থ সম্পাদক: দৈনিক সংবাদের আনিসুর রহমান।
দপ্তর সম্পাদক: আবিদ মাহমুদ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকার রয়েল দত্ত।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— দৈনিক আজাদীর মীর আসলাম উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, দৈনিক ইনকিলাবের এম বেলাল উদ্দিন, দৈনিক প্রথম সূর্যোদয়ের সাহেদুর রহমান মোরশেদ, দৈনিক ভোরের কাগজের রমজান আলী এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কামরুল ইসলাম বাবু।
এর আগে একই দিন সকাল ১১টায় প্রথম অধিবেশন সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় আরেকটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited