নিজস্ব প্রতিবেদক | ১২:৪৬ এএম, ২০২৬-০১-০৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তি। একাত্তরকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক চিন্তা বা পথচলা দেশের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করবে।
তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে ধারণ করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তারেক রহমান।
বৈঠকে তিনি বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ লক্ষ্যে সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তারেক রহমান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন।
বৈঠকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
পাশাপাশি তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন।
বাম নেতারা এ সময় বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে সব গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited