গোলামুর রহমান-লংগদু | ১১:৪৪ পিএম, ২০২৬-০১-০৫
রাঙ্গামাটির লংগদু উপজেলায় তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), রাজনগর জোন।
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজনগর জোন সদরে পাহাড়ি অঞ্চলে বসবাসরত শতাধিক শীতার্ত ও দুঃস্থ পাহাড়ি-বাঙালি জনগণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা হাসনা হেনা।
অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজনগর ব্যাটালিয়নের উপ-শাখা সীপকসও ভবিষ্যতে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় শীতার্ত মানুষজন সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবি ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতির এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited