নিজস্ব প্রতিবেদক | ০১:৩৪ পিএম, ২০২৬-০১-০৫
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শ্রদ্ধা ও শোক নিবেদন করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল ৪ঠা জানুয়ারি বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল মনে রাখবে। সভায় উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, তাঁতি দল ও মহিলা দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতা-কর্মীরা অংশ নেন।
আলোচনা পর্বের সমাপ্তিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিলাইছড়ি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শিব্বির আহমেদ। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited