বিলাইছড়ি প্রতিনিধি | ০৮:৪২ পিএম, ২০২৬-০১-০৪
রাঙ্গামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় ধাপের নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবইয়ের পূর্ণ সেট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, রাষ্ট্রীয়ভাবে তিন দিনব্যাপী শোক পালন উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১ জানুয়ারি সীমিত পরিসরে পাঠ্যবই বিতরণ করা হয়।
সে সময় শিক্ষার্থীদের কেবল গণিত ও বিজ্ঞান বিষয়ের দুটি করে বই প্রদান করা হয়েছিল। পরবর্তীতে আজ বিদ্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভার মাধ্যমে দ্বিতীয় ধাপে শিক্ষার্থীদের সকল বিষয়ের পাঠ্যবই আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।
বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে বিলাইছড়ির দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মোঃ জাফর আহাম্মদ, পিটিএ কমিটির সদস্য সাথোয়াই মার্মা এবং সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়মতো নতুন পাঠ্যবই হাতে পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।
সরকারের এই মহতী উদ্যোগের ফলে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীরাও শিক্ষার সমান সুযোগ লাভ করছে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পর্যায়ক্রমে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবইয়ের প্যাকেট তুলে দেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited