আইয়ুব চৌধুরী | ০১:১৬ এএম, ২০২৬-০১-০৪
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্ষ্যংছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারে পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ১০ম আচারিয়া (গুরু) পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে এবং প্রতিবছরের ন্যায় শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরম পূজনীয় উঃ খেমাচারা মহাথের বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি মায়ানমার সরকার কর্তৃক প্রদত্ত ‘মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা’ উপাধিতে ভূষিত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত নাইধিয়া থের, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচপ্রু মাস্টার, রাজস্থলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা এবং নাগিন্দ্যা ভিক্ষুসহ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ।
আচারিয়া পূজা উপলক্ষে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু এবং দায়ক-দায়িকাবৃন্দ পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন এবং দাননীয় সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠান চলাকালে প্রার্থনা, ধর্মদেশনা, সংঘদান ও অন্যান্য পূণ্যকর্মের মাধ্যমে দেশ, জাতি ও মানবজাতির শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করা হয়।
দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণে আগাপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited