নিজস্ব প্রতিবেদক | ০২:২১ পিএম, ২০২৬-০১-০১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে রাঙামাটি থেকে ঢাকায় ছুটে এসেছেন রাঙামাটি সদর উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এমাদুল ইসলাম।
বুধবার সকালে তিনি ঢাকার জিয়া উদ্যান ও বনানী কবরস্থানে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।
এ সময় তিনি মরহুম নেত্রী ও শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে এমাদুল ইসলাম বলেন, “মরহুম বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল প্রতীক।
তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। একইভাবে শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতার ঘোষক, যার আদর্শ আজও আমাদের প্রেরণা জোগায়।”
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা এই শোকের সময়ে ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও শহীদ জিয়ার দর্শন বাস্তবায়নে কাজ করে যাবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited