মেহেদী হাসান | ১০:৪৩ পিএম, ২০২৫-১২-৩১
আজ শোক ও শ্রদ্ধার আবহে স্তব্ধ হয়ে আছে রাজধানী ঢাকা। মানুষের অবিরাম উপস্থিতি, নীরব অশ্রু আর প্রার্থনার মধ্য দিয়ে পুরো নগরী যেন পরিণত হয়েছে এক গভীর আবেগের প্রতিচ্ছবিতে।
এই দৃশ্যকে জাতির অন্তর থেকে উঠে আসা ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজম।
তিনি বলেন, আজকের এই জনসমাগম কোনো আনুষ্ঠানিক কর্মসূচির অংশ নয়; বরং এটি মানুষের হৃদয়ের গভীর অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।
এমন দৃশ্য খুব কমই দেখা যায়, যেখানে শোক, ভালোবাসা ও শ্রদ্ধা একসূত্রে মিলিত হয়ে একটি জাতির অনুভূতিকে তুলে ধরে।
হাবিব আজম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে যে ভূমিকা রেখে গেছেন, তা মানুষের মনে গভীরভাবে প্রোথিত।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নানা প্রতিকূলতা এবং ব্যক্তিগত কষ্টের মধ্যেও তিনি গণতন্ত্র, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে ছিলেন দৃঢ় ও আপসহীন।
তার মতে, আজ রাজধানীতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—একজন নেতার প্রকৃত মূল্যায়ন হয় মানুষের ভালোবাসা ও সম্মানে, পদ-পদবি বা ক্ষমতার মাধ্যমে নয়।
এই জনস্রোত ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে এবং স্মরণ করিয়ে দেবে নেতৃত্বের প্রকৃত মানদণ্ড।
শেষ বক্তব্যে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারসহ সমগ্র জাতির প্রতি গভীর সমবেদনা জানান।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited