নিজস্ব প্রতিবেদক | ০৯:১১ পিএম, ২০২৫-১২-৩১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই দেশনেত্রীর জীবনাবসান হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার আগে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে খালেদা জিয়াকে দমন করতে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয় এবং দীর্ঘ সময় কারাবন্দি করে রাখা হয়।
তবে অসাম্প্রদায়িক চেতনা ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থানের কারণে তিনি কখনো নতি স্বীকার করেননি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং দেশের স্বার্থে আপসহীন ভূমিকা তাকে ক্ষমতাসীনদের ব্যক্তিগত শত্রুতে পরিণত করেছিল।
স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদ এমনকি এক-এগারো সরকারের সময়েও তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও কারাবাসের অপচেষ্টা চালানো হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় খালেদা জিয়া তার দুই শিশুপুত্রসহ পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন।
অন্যদিকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্যাসিবাদী শাসকের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে দুই বছরেরও বেশি সময় অন্ধকার কারাগারে আটকে রাখা হয়।
সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়, যার ফলে তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতির দিকে যায়।
পরবর্তীতে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ায় তার অসুস্থতা আরও জটিল আকার ধারণ করে।
নজরুল ইসলাম খান বলেন, দল-মত নির্বিশেষে সারা দেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
তিনি ছিলেন এক মহীয়সী নারী, সংগ্রামী রাজনীতিবিদ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক।
তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
শেষে তিনি জানান, লাখো মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয় এবং পরে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited