নিজস্ব প্রতিবেদক | ০২:০৫ পিএম, ২০২৫-১২-৩১
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে।
বিভিন্ন প্রতিবেদনে তাঁর রাজনৈতিক দৃঢ়তা, নেতৃত্ব ও প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক অবস্থানের নানা দৃষ্টান্ত তুলে ধরা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী পি. ভি. নরসিমা রাওয়ের সঙ্গে বেগম জিয়ার একটি স্মরণীয় কথোপকথন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে পুনম পান্ডের লেখা ‘ইন্ডিয়া–বাংলাদেশ ডমেস্টিক পলিটিক্স’ শীর্ষক বইয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনবার প্রধানমন্ত্রী হলেও বেগম খালেদা জিয়া ভারত সফর করেন মাত্র দুবার।
এর মধ্যে ১৯৯২ সালে নয়াদিল্লি সফরে গিয়ে তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন।
বইটিতে পুনম পান্ডে উল্লেখ করেন, বৈঠকের একপর্যায়ে নরসিমা রাও অভিযোগ করেন যে বহু বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছেন।
এ বক্তব্যের জবাবে বেগম খালেদা জিয়া তাৎক্ষণিক ও দৃঢ় ভাষায় বলেন, “ভারতে অনেক বাঙালি আছেন যারা বাংলা বোঝেন ও বাংলায় কথা বলেন—তাই বলে তারা সবাই বাংলাদেশি নন।”
তাঁর এই প্রত্যুত্তর কূটনৈতিক মহলে তৎকালীন সময়ে বেশ আলোচনার জন্ম দেয়।
এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় সাবেক এই তিনবারের প্রধানমন্ত্রী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
একই সঙ্গে তিনি পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন।
তাঁর রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও সাহসী অবস্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited