মাহাদি বিন সুলতান | ০২:৩২ পিএম, ২০২৫-১২-৩০
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, ৩বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী খ্যাত বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে সপ্তাহব্যাপী শোক পালন করছে রাঙামাটি জেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ করেন দলীয় নেতাকর্মীরা।
এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের সাবেক প্রার্থী মৈত্রী চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ও রাঙামাটি জেলা আইনজীবী ফোরামের সভাপতি মোঃ সাইফুল ইসলাম পনির ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল সহ বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতারা বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে কেন্দ্রীয় ঘোষিত সপ্তাহব্যাপী নানা কর্মসূচির কথা জানান। এর মধ্যে ৭দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় কার্যালয় ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কুরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত ও আশির্বাদ কামনা করা হবে বলেও জানান বক্তারা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited