অহিদুল ইসলাম অভি | ০৬:৩৭ পিএম, ২০২৫-১২-২৯
দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর তিনি নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ উপলক্ষে কার্যালয় ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী জড়ো হন।
তারেক রহমানের আগমনকে ঘিরে কেন্দ্রীয় কার্যালয় বর্ণিল সাজে সাজানো হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তাকে স্বাগত জানিয়ে বিএনপির কেন্দ্রীয় দফতরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
দলের নেতারা মনে করছেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিতি বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited