মেহেদী হাসান | ০৯:৫৮ পিএম, ২০২৫-১২-২৮
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আজ ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ কাপ্তাই থানা পরিদর্শন করেন।
থানার প্রাঙ্গণে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম, জনসেবা প্রদান, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।
তিনি থানার ব্যবস্থাপনাকে আরও আধুনিক, উন্নত ও জনগণবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, তিনি থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পুলিশ সুপার মহোদয় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের সমস্যা ও সুযোগ-সুবিধা মনোযোগসহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহেদুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল, রাঙ্গামাটি; জনাব শেখ মাহমুদুল হাসান রুবেল, অফিসার ইনচার্জ, কাপ্তাই থানা, রাঙ্গামাটি, এবং কাপ্তাই থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited