অহিদুল ইসলাম অভি | ০৯:৫১ পিএম, ২০২৫-১২-২৮
রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার বিচারের দাবিতে আজও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে।
রোববার দুপুর আড়াইটার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।
এ সময় তারা হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে এ অবস্থান কর্মসূচি।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদ জানান।
স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তকবির—আল্লাহু আকবর’ এবং ‘ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
পরিস্থিতি শান্ত থাকলেও সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited