নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৫ পিএম, ২০২৫-১২-২৭
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগের পর এবার দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে সামান্তা শারমিন লিখেছেন, “আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।”
এর আগে তাসনিম জারা একই দিন সন্ধ্যায় ফেসবুকে ঘোষণা করেন যে, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন এবং কোনো দলের সঙ্গে থাকবেন না।
তিনি জানান, ঢাকা-৯ আসনের প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীসহ এলাকার মানুষকে সেবা করার জন্য তিনি স্বতন্ত্র হয়ে লড়বেন।
ডা. জারা পোস্টে লিখেছেন, “আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করা।
তবে বাস্তবিক কারণে কোনো নির্দিষ্ট দলের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারছি না। পরিস্থিতি যাই হোক, আমি আমার প্রতিশ্রুতি রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন:
১. নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য ঢাক-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। আগামীকাল স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে এবং এজন্য স্বেচ্ছাসেবক সহায়তা চাইছেন।
২. যারা নির্বাচনী ফান্ডে অর্থ দিয়েছিলেন, তাদের মধ্যে যাঁরা ফেরত চাইবেন, তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিকাশের মাধ্যমে অর্থ পাঠানোদের জন্য একটি ফর্মের মাধ্যমে ফেরত প্রদানের প্রক্রিয়া চলছে। ব্যাংকের মাধ্যমে পাঠানোদের জন্য শিগগিরই নির্দেশনা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর এনসিপি ১২৫টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল। এর মধ্যে ঢাকা-৯ আসনের প্রার্থী হিসেবে তাসনিম জারার নাম ছিল, তবে সামান্তা শারমিনের নাম অন্তর্ভুক্ত ছিল না।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited