অহিদুল ইসলাম অভি | ০১:৪৫ পিএম, ২০২৫-১২-২৭
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার ২০২৬ইং সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিপ্লবী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসাইন মল্লিক, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আনাস ওয়াসিম। সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনির্বাচিত নেতৃত্ব অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, নৈতিকতা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নবগঠিত এই কমিটি রাঙামাটি জেলার ছাত্রসমাজের মাঝে ইসলামী চেতনা ছড়িয়ে দেওয়া, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।
নেতৃবৃন্দ আরও বলেন, নতুন কমিটির হাত ধরে রাঙামাটিতে ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং ছাত্রসমাজের কল্যাণে ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম জোরদার হবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited