অহিদুল ইসলাম অভি | ০৭:০৬ পিএম, ২০২৫-১২-২৫
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের আওতাধীন রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এক মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে নানিয়ারচর উপজেলার বিভিন্ন খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয় (গীর্জা) পরিদর্শন করে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়।
উক্ত কর্মসূচি নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে জোনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি উপস্থিত থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগণের পাশে থাকা এবং পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সামাজিক বন্ধন সুদৃঢ় করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
সেনা জোনের এ মানবিক কার্যক্রম এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান পেয়ে স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগের জন্য নানিয়ারচর সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংশ্লিষ্টদের মতে, এ কর্মসূচির মাধ্যমে নানিয়ারচর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited