ওমর ফারুক সুমন | ০৬:৩৬ পিএম, ২০২৫-১২-২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণের পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক নারী পর্যটকের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, নাজমুন নাহার (৬০) নামের ওই নারী পর্যটক সাজেক যাওয়ার সময় মাঝপথে হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হলে দ্রুত মানবিক সহায়তায় এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় তাৎক্ষণিকভাবে বিজিবির একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ নারী পর্যটকের চিকিৎসা শুরু করে।
বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাছান ইমামের নেতৃত্বে প্রাথমিক ও জরুরি চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা শেষে ওই নারী পর্যটককে প্রায় আধা ঘণ্টা বিজিবির নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণ শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাছান ইমাম জানান, চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে অসুস্থ নারী পর্যটক সুস্থ হয়ে উঠলে তাকে তার সহযাত্রীদের সঙ্গে নিরাপদে সাজেক পর্যটন কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
বিজিবির এ মানবিক উদ্যোগে ওই নারী পর্যটক ও তার সফরসঙ্গীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের কার্যক্রম প্রশংসিত হয়েছে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited