আলমগীর মানিক | ০৯:১৬ পিএম, ২০২৫-১২-১৮
হুল আলোচিত ‘ডেভিল হান্ট’ মামলার তদন্তে রাঙামাটিতে এক আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন স্বর্ণটিলা এলাকা থেকে মোঃ ইয়াসিন (৫০) নামে ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. ইয়াসিন রাঙামাটি পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকার বাসিন্দা। তিনি রাঙামাটি পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য বলেও জানা গেছে।
কোতয়ালী থানা পুলিশ জানায়, মো. ইয়াসিনের বিরুদ্ধে থানার এফআইআর নং-৫ (তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৪) এবং জিআর নং-১৪০ অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৫০৬/৩৬৪ ধারায় একটি মামলা চলমান রয়েছে। মামলাটি ‘ডেভিল হান্ট’ নামে পরিচিত ঘটনায় দায়ের করা হয়।
গ্রেফতারের পর বৃহস্পতিবারই তাকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited