নিজস্ব প্রতিবেদক | ১২:০০ এএম, ২০২৫-১২-১৮
সন্ত্রাস দমনে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ফেজ–২ এর অংশ হিসেবে রাঙ্গামাটিতে সন্ত্রাসবিরোধী আইনে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন ফরেস্ট কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নূর উদ্দিন সোহাগ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নূর উদ্দিন সোহাগ মোঃ জমির উদ্দিন ও নাসিমা বেগমের পুত্র। তার বাড়ি রাঙ্গামাটি পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফরেস্ট কলোনী এলাকায়।
তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটি সদর থানার দায়েরকৃত এফআইআর নং–০২ (তারিখ: ০৯/১২/২০২৫) এবং জিআর নং–৯ মামলার আলোকে তাকে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(১) ধারায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী অভিযানের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited