আল মামুন | ০৭:৫৩ পিএম, ২০২৫-১১-২৯
খাগড়াছড়িতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ারা সাদাত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলা ও জেলার নয়টি উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন পেশাজীবী সাংবাদিক অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন—
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য,
সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ,
সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ডিজিটাল মিডিয়ার বিভিন্ন দিক ও নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ নেবেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited