আলমগীর মানিক | ০৭:৪১ পিএম, ২০২৫-১১-২২
প্রাথমিকভাবে ১৪ নভেম্বর পরীক্ষা হওয়ার কথা থাকলেও আবেদনপত্রের পাহাড় দেখে সংশ্লিষ্টরা বুঝলেন—তাৎক্ষণিক পরীক্ষা নিলে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা ইত্যাদি শব্দগুলো অভিধানে হারিয়ে যেতে পারে। তাই মন্ত্রণালয় ৪০–৪৫ দিনের প্রস্তুতি সময়ের প্রস্তাব দেয়।
এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় মন্ত্রণালয়ের সভায় আলোচনা হয়—পরিষদের হাতে সময় কম, কাজ বেশি; তাই সুপারিশ হিসেবে দেওয়া হয় অতিরিক্ত বোর্ড গঠন, দ্রুত প্রক্রিয়া শেষ করা, আর সর্বোপরি Meritocracy নামক বিরল প্রাণীটিকে রক্ষা করার ব্যবস্থা।
কিন্তু রাঙামাটি জেলা পরিষদ যেন নিজের আলাদা ক্যালেন্ডারেই চলে। মন্ত্রণালয়ের প্রস্তাব পাশ কাটিয়ে তারা একতরফাভাবে ২১ নভেম্বর নতুন তারিখ ঘোষণা করে। আবার কিছুদিন পর সেই পরীক্ষাই বাতিল!
মন্ত্রণালয় প্রতিনিধি ২০ নভেম্বর গিয়ে দেখলেন—পরীক্ষা তো যেখানে হওয়ার কথা ছিল, তারই আগের দিন বাতিল!
সোশ্যাল মিডিয়ায় আগেই খবর উড়ে এসেছে, কিন্তু পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি উড়ে আসেনি। ফলে মন্ত্রণালয়ও ভাবছে—তাদের কি তবে ভবিষ্যতে নিয়োগ-সংক্রান্ত খবর জানতে ফেসবুক ফলো করতে হবে?
যাই হোক, মন্ত্রণালয় জানিয়েছে—সহযোগিতা তারা করবে, যতক্ষণ পরিষদ তা লিখিতভাবে চায়। তবে তার আগেই পরীক্ষা স্থগিত, তারিখ ঘোষণা, আবার স্থগিত—এসব নাটকের একক অভিনয় চলছে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকেই।
পরীক্ষার্থীরা এখন চিন্তায়—লিখিত পরীক্ষা হবে, না কি ‘তারিখ ঘোষণা অলিম্পিক’ দেখে নিজেদের ধৈর্যশক্তির পরীক্ষাই দিয়ে যেতে হবে!
এদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ও সংশ্লিষ্ট বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ প্রেস বিজ্ঞপ্তি-টি হুবহু নিন্মে দেয়া হলো:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন প্রাথমিক শিক্ষা বিভাগের ৫৩০টি সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল ১৪ নভেম্বর ২০২৫। প্রাপ্ত আবেদনপত্র পর্যালোচনায় দেখা যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় প্রয়োজন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে দীর্ঘ সময়ব্যাপী এই বৃহৎ নিয়োগ কার্যক্রম সম্পাদনের বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর সদস্য গৌতম চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ৯ নভেম্বর ২০২৫ তারিখে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্তভাবে দ্রুততার সাথে সম্পাদনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরীক্ষার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্যে মন্ত্রণালয়ের ৩/৪ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে ৩/৪টি বোর্ড করাসহ বেশ কিছু প্রস্তাব রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে প্রস্তাব করা হয়। কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এসকল প্রস্তাবকে বিবেচনা না করে সম্পূর্ণ একতরফাভাবে ২১/১১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে।
পাহাড়ের খব উপরন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার ঘোষিত কোটা পদ্ধতি পার্বত্য জেলাগুলোতে একইভাবে প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করলে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর মতামত গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করে। এ প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কোটার বিষয়টি তিন পার্বত্য জেলায় কীভাবে কার্যকর করা হবে সে বিষয়ে মতামত চেয়ে ইতিমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছে।
এসকল বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ তাদের পুনঃঘোষিত লিখিত পরীক্ষা ২১/১১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি চাইলে উপসচিব পর্যায়ে একজন কর্মকর্তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়। মন্ত্রণালয় এর প্রতিনিধি যথারীতি ২০/১১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এ রিপোর্ট করে জানতে পারেন যে ২১/১১/২০২৫ তারিখের লিখিত পরীক্ষাটি স্থগিত করা হযেছে। উল্লেখ্য যে, মন্ত্রণালয় রেগুরেটরী প্রতিষ্ঠান হিসেবে তার নিয়ন্ত্রণাধীন দপ্তরসমূহে এখনও সবরকমের সহযোগিতা করছে ও করবে, যদি পার্বত্য জেলা পরিষদ লিখিতভাবে সহায়তা চেয়ে থাকে। তবে, পার্বত্য মন্ত্রণালয় স্থানীয় অবস্থা ও শর্তাদি বিবেচনায় রেখে Meritocracy কে প্রাধান্য দিয়ে প্রক্রিয়াটি স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্তভাবে সম্ভবপর নির্বাচনের তফসিল ঘোষণার আগে সমাপ্ত করার পক্ষে।
লিখিত পরীক্ষা স্থগিতকরণ, পুনরায় তারিখ ঘোষণা করা, আবার স্থগিত করা ইত্যাদি বিষয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাহা মন্ত্রণালয় বিভিন্ন সামাজিক মিডিয়া থেকে পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশতঃ সরাসরি পার্বত্য জেলা পরিষদ থেকে নয়। তবে মন্ত্রণালয় পরিষদকে সব ধরণের সহযোগিতা দিয়ে যাবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited