আলমগীর মানিক | ১১:৫৩ পিএম, ২০২৫-১১-১৮
আলমগীর মানিক
রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর– ০৭, তারিখ ১৮ নভেম্বর ২০২৫।
পুলিশ জানায়, রাঙামাটি-চট্টগ্রামগামী সড়কের মানিকছড়ি পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানোর সময় সন্দেহজনক তল্লাশিতে দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ ৯ লিটার।
এ ঘটনায় এজাহারনামীয় আসামি মিতা চাকমা (৪৮) কে আটক করা হয়। তিনি রাঙামাটি পার্বত্য জেলার জুরাইছড়ি থানার চুমাচুমি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাঙ্গামাটি পৌরসভার টিএনটি পাড়াস্থ লাবন্যময় বাবুর ভাড়া বাড়িতে বসবাস করতেন বলে জানাগেছে।
কোতয়ালীয় থানা পুলিশ জানায়, এই নারী এরআগেও ২৭ লিটার চোলাই মদ নিয়ে গ্রেফতার হয়েছিলো। পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের তল্লাশি অব্যাহত থাকবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited