আলমগীর মানিক | ১০:৩৩ পিএম, ২০২৫-১১-০৬
রাঙামাটি শহরে বাসা ভাড়া নিয়ে মাদকের আসর বসিয়ে উঠতি বয়সী তরুনদের মাদক সেবনের আসরে হানা দিয়ে অন্তত ছয়জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের কাঠাঁলতলী এলাকায় স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশের একটি টিম। আটককৃতরা মাদক সেবনের পাশাপাশি অনলাইনে কেসিনো খেলতো বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মাদকের আসর থেকে গ্রেফতারকৃত ৬ জন হলো; রাঙামাটি শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা (১) মোঃ খোরশেদ আলম(৩৭), মহিলা কলেজ এলাকার বাসিন্দা (২) মোঃ নাঈম উদ্দিন(৩০), পুরাতন বাস স্টেশন এলাকার ঠিকাদার (৩) মোঃ মেহেরাজ হোসেন তারেক(২৪), (৪) আলম ডক ইয়ার্ডের শরিফুল(১৯), বনরূপাস্থ ফরেষ্ট কলোনীর (৫) মো রায়হান(২১), কাঁঠালতলী লেকার্স স্কুল সংলগ্ন এলাকার (৬) আব্দুল আলীম(২১)।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রতিবেদককে জানিয়েছেন, রাঙামাটির পুলিশ সুপারের নির্দেশনায় অনলাইন কেসিনোর সাথে জড়িত ও মাদক সেবনকারি ও বিক্রিকারিদের বিরুদ্ধে পুলিশী অভিযান চলমান রয়েছে।
উঠতি বয়সী তরুন-তরুনীদের ভয়াল এই থাবা থেকে দূরে রাখতে পিতা-মাতাসহ অভিভাবকদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বনের পাশাপাশি মাদক ও জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানিয়ে ওসি বলেন আমাদেরকে সময়মতো সঠিক তথ্য দিয়ে সচেতন নাগরিকবৃন্দ সহযোগিতা করুন; এবং প্রযোজ্য ক্ষেত্রে আমরা তথ্য প্রদানকারির সকল পরিচয় গোপন রাখবো।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited