আলমগীর মানিক | ১০:২৮ পিএম, ২০২৫-১১-০৩
আলমগীর মানিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিএনপির নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম পড়ে শোনান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, ২৯৯ নং আসন রাঙামাটিতে সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান, খাগড়াছড়িতে আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং বান্দরবানে সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটিতে ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান এই প্রথমবারের মত রাঙামাটিতে মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়নে তার স্ত্রী মৈত্রী চাকমা লড়াই করেছিলেন।
এই আসনে বিএনপির হয়ে ২০০১ সালে মনি স্বপন দেওয়ান জয়লাভ করেছিলেন। তার আগে ১৯৯৬ সালের (ফেব্রুয়ারি) ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুসুম চাকমা বিজয়ী হয়েছিলেন।
জানাগেছে, দীপেন দেওয়ান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন উপদেষ্টা প্রয়াত সুবিমল দেওয়ানের সুযোগ্য সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী, ৭ম বিসিএসে জুডিশিয়ারি সার্ভিসে দীর্ঘ ১৯ বছর তিনি চাকুরি করেছেন। তিনি রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি, রাঙামাটি আইন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।
অপরদিকে, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এর আগে দুবার সংসদ সদস্য হয়েছেন। প্রথমবার ১৯৯৬ (ফেব্রুয়ারি) সালের ষষ্ঠ এবং পরে ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে। তিনি আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেন।
অন্যদিকে, বান্দরবানে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সাচিন প্রু জেরী। তিনি ১৯৯৬ (ফেব্রুয়ারি) সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাচিন প্রু। তার বাবা অং শৈ প্রু চৌধুরী ১৯৮৮ সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির হয়ে বিজয়ী হয়েছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited