আলমগীর মানিক | ০৫:০৭ পিএম, ২০২৫-১১-০৩
আলমগীর মানিক
রাঙামাটি শহরে নিয়ম-নীতি উপেক্ষা করে গর্ভবতী গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রেণির মাংস বিক্রেতার বিরুদ্ধে। পশু জবাইয়ের ক্ষেত্রে স্যানেটারি ইন্সপেক্টর ও পশু চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক হলেও, প্রায় সময়ই এ নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
আজ সোমবার ভোরে শহরের পুরাতন বাসস্টেশন সংলগ্ন ট্রাক টার্মিনাল এলাকায় গরু জবাইয়ের পর বিক্রির জন্য মাংস নিয়ে যাওয়ার সময় কসাইখানার পাশে একটি অসম্পূর্ণ মৃত গরুর বাচ্চা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে সরেজমিনে গেলে দেখা যায়, কাপ্তাই হ্রদের লোড-আনলোডের সিড়ির নিচে ভাসছে একাধিক মৃত গরুর বাচ্চা।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন দৃশ্য এখন প্রায় নিয়মিতই দেখা যায়। প্রতিদিন ভোরে সঠিক তদারকি ছাড়াই গরু জবাই করা হয়, আর কোনো প্রকার ভেটেরিনারি পরীক্ষার ছাড়পত্র ছাড়াই সেই মাংস বিক্রি করা হয় শহরের বাজারগুলোতে।
একজন স্থানীয় ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, গর্ভবতী গরু কেটে মাংস বিক্রি করা শুধু আইনবিরোধী নয়, মানবতারও পরিপন্থী। অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত, প্রচলিত আইনে স্যানেটারি ইন্সপেক্টর ও পশু চিকিৎসকের উপস্থিতিতে পশু জবাই করা বাধ্যতামূলক। কিন্তু রাঙামাটিতে এই নিয়ম দীর্ঘদিন ধরেই উপেক্ষিত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর তদারকি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড বন্ধ হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited