আল মামুন | ১২:২১ এএম, ২০২৫-১১-০১
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে যেমন মসজিদ পাহারা দিতে হয় না, তেমনি মন্দিরও পাহারা দিতে হবে না।
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবাই নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবে। সেখানে কোনো নিরাপত্তাহীনতার ভয় থাকবে না। পাহাড়ি-বাঙালি সবাই মিলেমিশে সম্প্রীতির বাংলাদেশ তৈরি করবে — এমন মন্তব্য করেছেন খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে প্রতিটি সেক্টরে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থান হবে জিরো টলারেন্স।”
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতা একবার জামায়াতকে দিয়ে দেখুন, আমরা ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দেব।”
গণসংযোগ কর্মসূচিতে খাগড়াছড়ি জেলা জামায়াতের অফিস সম্পাদক মো. ইউছুফ, উপজেলা আমির রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু বকর ছিদ্দিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া গুইমারা উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম, যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, জামায়াত নেতা সাদে
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited