অহিদুল ইসলাম অভি | ০৬:৫৮ পিএম, ২০২৫-১০-২৭
খাগড়াছড়ির চেঙ্গী নদীর তীর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের গঞ্জপাড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন বাসিন্দা নদীর তীরে নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে তারা খাগড়াছড়ি সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, “নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে মরদেহটি নদীতে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ নিয়ে গত দুই মাসে খাগড়াছড়িতে তিনটি নবজাতক সংক্রান্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয় এবং একটি নবজাতককে জীবিত উদ্ধার করা হয়।
এর আগে গত ২০ অক্টোবর রাতে খাগড়াছড়ি শহরের পূর্ব শান্তিগড় এলাকার রাজু বোর্ডিংয়ের পেছনের একটি ড্রেন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়।
বর্তমানে সে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তারও আগে গত ১৯ আগস্ট পৌরসভা সংলগ্ন সেতুর নিচ থেকে একটি কার্টুনের ভেতর থেকে আরেক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, নবজাতক পরিত্যাগ বা হত্যার এই ধারাবাহিক ঘটনাগুলো সমাজের জন্য এক গভীর উদ্বেগের বার্তা দিচ্ছে। তারা এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited