ওমর ফারুক সুমন | ০১:৪৩ পিএম, ২০২৫-১০-২৬
রাঙামাটির বাঘাইছড়ির মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে সীমান্ত সড়কে মোটরসাইকেলে করে ভারতীয় সিগারেট পাচারের খবর পেয়ে বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-র নির্দেশে ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দ্রুতগতিতে এগিয়ে আসা একটি মোটরসাইকেলকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে চালক বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ১০০ কার্টুন ভারতীয় ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করে মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। অবৈধ মালামাল জব্দে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।”
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited