নিজস্ব প্রতিবেদক | ১০:০৬ পিএম, ২০২৫-১০-১৫
পিআর (Proportional Representation) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আমীর আবদুচ ছালাম আজাদ। এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও বান্দরবান-৩০০ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল আওয়াল, পৌরসভা আমীর মো. হারুন, সদর উপজেলা আমীর মো. সোলাইমান, পৌরসভা সেক্রেটারি এডভোকেট শাহনেওয়াজ এবং ছাত্রশিবির বান্দরবান জেলা সভাপতি শামসুদ্দিন।
বক্তারা বলেন,পিআর পদ্ধতিকে জুলাই সনদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা এবং গণভোটের মাধ্যমে তা বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ ৫ দফা বাস্তবায়ন জরুরি।”
তারা আরও বলেন,দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণমূলক সরকার গঠন করতে হবে।”
মানববন্ধনে জেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited