সিয়াম | ০৭:৫৪ পিএম, ২০২৫-১০-১০
পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় উপজাতীয় শাসনব্যবস্থা বাতিল করে সংবিধানসম্মত একক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ, আর মূল আলোচক ছিলেন পার্বত্য নিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম জিয়াউল হাসান (অবঃ), কর্নেল হাসিনুর রহমান (অবঃ), লে. কর্নেল খন্দকার ফরিদুল আকবর (অবঃ), মেজর হারুনুর রশিদ (অবঃ), আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, রিয়াজুল হাসান ও ড. শরিফ আব্দুল্লাহ হিস শাকি।
সভায় সভাপতিত্ব করেন বিচারপতি আব্দুস সালাম মামুন, প্রধান উপদেষ্টা, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, এবং সঞ্চালনা করেন মো. মোস্তফা আল ইহযায, প্রধান সমন্বয়ক পরিষদ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। অথচ আন্তর্জাতিক ষড়যন্ত্র, প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব ও উপজাতীয় উগ্রপন্থী সংগঠনগুলোর তৎপরতায় এ অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে।
তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার বেশিরভাগ দখলে রেখেও কিছু উপজাতীয় গোষ্ঠী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে।
বক্তারা আরও বলেন, ১৯৯৭ সালের তথাকথিত “শান্তিচুক্তি” রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ, যা বাতিল করে পার্বত্য অঞ্চলে একক প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ঘোষণা দেন— প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited