গোলামুর রহমান-লংগদু | ০১:৫৩ পিএম, ২০২৫-১০-০৯
মো. গোলামুর রহমান
রাঙামাটির লংগদু উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যায় লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক সারোয়াতলী সিজক মুখ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে চোরাই পথে সিগারেট দেশে প্রবেশ করছে। মারিশ্যা হয়ে সারোয়াতলী সিজকমুখ ও দুরছড়ি-পাবলাখালী এলাকার মধ্য দিয়ে এসব চোরাচালান দ্রব্য দীঘিনালা ও খাগড়াছড়ি এলাকায় পাচার করা হয়।
এ তথ্যের ভিত্তিতে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় ও সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার প্রিয়মল-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযান দলটি সারোয়াতলী সিজকমুখ এলাকায় গোপনে ফাঁদ পেতে অবস্থান নেয়। দীর্ঘ অপেক্ষার পর আনুমানিক রাত ৮টার দিকে একটি সন্দেহজনক ছোট নৌকা ঘাটে ভিড়তে দেখা যায়। সেনা টহল দল নৌকাটিকে আটকানোর চেষ্টা করলে চোরাকারবারিরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘাটে তল্লাশি চালিয়ে নদীর চরের মাঝখান থেকে বস্তাবন্দী বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করে সেনাবাহিনী।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসব সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য চোরাকারবারিরা বাঘাইছড়ি, মারিশ্যা পাহাড়ি জনপদ ও কাপ্তাই হ্রদপথ ব্যবহার করে থাকে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited