নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৫ পিএম, ২০২৫-১০-০৮
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরসহ নয় উপজেলার পেশাজীবী সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সাংবাদিকরা “সাংবাদিকদের নিরাপত্তা চাই—স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” স্লোগানধ্বনি তুলে মানববন্ধন করেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নানা ধরনের হুমকি, ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সাংবাদিকতা করা সম্ভব নয়।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের জন্য ভয়মুক্ত পরিবেশ সৃষ্টিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য।
মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। এ সময় জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited