নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৩ পিএম, ২০২৫-১০-০৫
পার্বত্য রাঙ্গামাটি সদর উপজেলার মানিকছড়ি মুখ এলাকায় অবৈধভাবে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন এবং উত্তোলনকৃত বালু মজুদের অভিযোগের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়া যায়।
মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধী ফাহিম (২৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানিকছড়ি মুখ এলাকাবাসী উপস্থিত ছিলেন। ।
প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই লেকে এধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited