সিয়াম | ১২:৪৪ পিএম, ২০২৫-১০-০৫
মেহেদী হাসান
খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে উপজেলার জালিয়াপাড়া বাজারের ইসমাইল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো মার্কেটের ১৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তেল, ফার্নিচার, ইলেকট্রনিকস, হোটেল, মুদি দোকান ও মোটর গ্যারেজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক আল-আমিন স্থানীয় হিল ভিডিপি ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রুপকে ঘটনাটি জানান। পরে ২০-২৫ জন ভিডিপি সদস্য ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার এবং গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।
ইউএনও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে বলেন,
উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং যথাসাধ্য সহায়তা করা হবে।”
তবে গুইমারায় স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির নেতারা। তাদের অভিযোগ, সময়মতো ফায়ার সার্ভিস না পৌঁছানোর কারণেই ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited