নিজস্ব প্রতিবেদক | ০২:৪১ পিএম, ২০২৫-০৯-০৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু হেডম্যানপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মং নি উ তংচঙ্গ্যা (২২)। সে মিয়ানমারের মংডু উপজেলার চাং বালা এলাকার অং নি উ তংচঙ্গ্যার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ি ইউনিয়নের অং চালা নামের এক ব্যক্তির মুদির দোকানের কাঠের চৌকির নিচে ইয়াবা মজুদ করা ছিল। পুলিশের উপস্থিতিতে মং নি উ তংচঙ্গ্যা নিজেই হাত দিয়ে ইয়াবাগুলো বের করে দেয়।
এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো.কামরুল ইসলাম বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত আরও কারা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবকের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited