নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৬ পিএম, ২০২৫-০৮-০৭
বৃহস্পতিবার(০৭ আগস্ট) ২০২৫ ইং তারিখ বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দি অর্ধশতাধিক হতদরিদ্র এবং দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক, ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট বাজার কমিটির সহ- সভাপতি মোঃ রায়হান উদ্দিন, স্থানীয় ব্যাবসায়ী মোঃ ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।
ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,-"বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ।
আমরা দল,মত,জাতির উর্দ্ধে উঠে সবার নিরাপত্তা নিশ্চিতে সংকল্পবদ্ধ।বাঘাইহাট জোনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে এবং উন্নয়ন মূলক অবকাঠামো নির্মানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অত্র জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited