নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৫ পিএম, ২০২৫-০৮-০৭
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা ও পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষে এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহীনি।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জোন (৩০ বীর) আওতাধীন পানছড়ি সাবজোন কর্তৃক পাহাড়ি-বাঙালি, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ১০ টার দিকে সাবজোন এর এমটি গ্যারেজ, সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় ৪০ জন পাহাড়ি-বাঙালি, অসহায় ও দুস্থদের হাতে চাল, চিনি, ডাল, ছোলা, আটা তুলে দেন সাবজোন কমান্ডার।
সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম বলেন, “এই এলাকার পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে অনেক দৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়ন ও মানবিক কার্যক্রমই আমাদের প্রতিদিনের দায়িত্বের অংশ।”
সাব জোন কমান্ডার আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই সেনাবাহীনবর প্রধান লক্ষ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন ও মির্জা মোস্তাফিজুর রহমান (ক্যাস্প জেসিও) প্রমূখ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited