নিজস্ব প্রতিবেদক | ১২:১৯ এএম, ২০২৫-০৭-১০
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের তালা দেওয়া গোপন কক্ষের ফাইল ক্যাবিনেট থেকে ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পরিষদের নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার দায়িত্বভার গ্রহণের কিছুক্ষণ পরে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করলে তালাবদ্ধ গোপন কক্ষের ফাইল ক্যাবিনেট থেকে এ টাকা উদ্ধার করা হয়। এসময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহফুজ ও পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘সদ্য দায়িত্ব থেকে অপসারিত হওয়া জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিশ্রাম কক্ষ ছিল এটি। কক্ষের তালা খুলে একটি ফাইল ক্যাবিনেটের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে টাকাগুলো উদ্ধার করে ট্রেজারিতে জমা দিয়েছি। থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’
অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ‘পরিষদে এত নগদ টাকা থাকার কোনো কারণ নেই। কীভাবে এসব টাকা এই কক্ষে এল, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। উদ্ধার করা টাকাগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে।’
উল্লেখ্য, সম্প্রতি দুর্নীতির অভিযোগে জিরুনা ত্রিপুরার চেয়ারম্যান পদ থেকে অপসারণের আদেশ জারির পর গতকাল মঙ্গলবার পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। এদিকে সদ্য সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। যা এখনো তদন্তনাধীন রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited