নিজস্ব প্রতিবেদক | ০৮:১০ পিএম, ২০২৫-০২-১৮
বান্দরবানের রুমায় বাসচাপায় মোথি ত্রিপুরা (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রুমা বেথেল পাড়া এলাকায় ঘটনাস্থলের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১ টার দিকে রুমা মডেল স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোথি ত্রিপুরাকে রাস্তা পার হওয়ার সময় চাপা দেয় ঘাতক বাসটি। এ সময় সে ঘটনাস্থলেই মারা যায়। বাসটি পুলিশ জব্দ করে থানা হেফাজতে নেয়ার সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ বাসটিকে থানা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে উত্তেজিত জনতা একটি বাস পুড়িয়ে দিয়েছে। বাসের হেলপারকে আটক করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited