নিজস্ব প্রতিবেদক | ০২:৩২ পিএম, ২০২৫-০১-২৬
খাগড়াছড়িতে মদ্যপ চালকের অটোরিক্সার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে জেলা সদরের খাগড়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস (৪০) জেলা সদরের শালবন এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক।
পুলিশ জানায়, খাগড়াপুর এলাকায় ট্রাক্টর রেখে ইউনুস বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা অটোরিক্সা ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় অটোরিক্সা চালক অংক্যচিং মারমা(২২) সড়কে পড়ে আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক ইউনুসের মৃত্যু নিশ্চিত করেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জিএম রাকিব উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত দুইজনের মধ্যে ইউনুস হাসপাতালে আসার পথে মারা যান। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পথচারীকে চাপা দেয়ার ঘটনায় অটোরিক্সা চালক অংক্যচিং মারমা পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আহত হওয়ায় চিকিৎসা চলছে। দুর্ঘটনার সময় অটোরিক্সা চালক মদ্যপাবস্থায় ছিল।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited