মেহেদী হাসান | ১১:৩২ পিএম, ২০২৫-০১-২১
খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে ২ একর জমিতে চাষ করা গাঁজা খেত ধ্বংস ও আগুন ধরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযানে ধ্বংস করা গাঁজা গাছ আগুনে পুড়িয়ে দেয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে সিন্দুকছড়ি জোনের গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ির গহীন অরণ্যে অভিযান চালানো হয়।
মঙ্গলবার সকাল পর্যন্ত ২ একর জমিতে গাঁজা চাষের সন্ধান পাওয়া যায়। গাঁজা গাছ ধ্বংস করা শেষে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর ছত্রছায়ায় এ ধরণের চাষাবাদ হয়ে আসছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর।
সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজি এক বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিমের নেতৃত্বে সফল অভিযান চালিয়ে ২ একর গাঁজা খেত ধ্বংস ও পুড়িয়ে দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited