নিজস্ব প্রতিবেদক | ০২:১২ এএম, ২০২৫-০১-২১
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় অটল ছাপ্পান্ন চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার(২০জানুয়ারি) কাপ্তাই সেনাজোন ৫৬ইং বেংগল এর আয়োজনে বিকাল ৩টায় কাপ্তাই সেনাজোন মাঠে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় ১ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নকে ৩২-২০পয়েন্টে পরাজিত করে অটল ছাপ্পান্ন চ্যাম্পিয়ন ট্রাফি অর্জন করে। ১২জানুয়ারি চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের মোট ১৯ টি মেজর ইউনিট টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং পতাকা উন্মোচনের মধ্যমে কাবাডি প্রতিযোগিতার খেলা শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান এডব্লিওসি,এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি। এবং রানার আপ অর্জন করে ১ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন। প্রধান অতিথি কাবাডি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
এছাড়া প্রধান অতিথি কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন এবং রানারআপসহ সকল দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান। উক্ত খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে অটল ছাপ্পান্ন ইস্ট বেঙ্গলের ল্যান্স কর্পোরাল রাসেল।
কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় অটল ছাপ্পান্ন এর অধিনায়ক ও কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি সহ ২৪ পদাতিক ডিভিশনের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও সৈনিকগণ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited