আলমগীর মানিক | ০৩:১০ পিএম, ২০২৫-০১-১৬
বর্তমান অর্ন্তবর্তী সরকারের সিদ্ধান্তনুসারে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কর প্রত্যাহারের ও ভ্যাটের ক্ষেত্র বৃদ্ধির দাবি জানিয়ে পার্বত্য রাঙামাটি শহরে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলার রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রাঙামাটি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির সভাপতি শামীম খান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকতার হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম নেকবর আলী, মধুবন রাঙামাটির সত্ত্বাধিকারী এসএম জাহান লিটন, রাঙামাটি ওয়েলফুডের স্বত্ত্বাধিকারী মো. মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে সঞ্চালনা করেন রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
মানববন্ধন শেষে রাঙামাটি রেস্তোরা মালিক সমিতির পক্ষ থেকে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
এরআগে মানববন্ধনে রেস্তোরা মালিকগণ বলেন, রাঙামাটি একটি পর্যটন নগরী। অত্রজেলায় প্রায় দেড় শতাধিক রেস্তোরাঁ রয়েছে। এখানে বর্ধিত ভ্যাটের প্রভাব পড়বে সরাসরি পর্যটকদের উপর। সরকারকে ভ্যাটের ক্ষেত্র বৃদ্ধি করতে হবে। যদি ভ্যাটের আওতা বৃদ্ধি না করে নতুন করে ভ্যাট ও কর আরোপ করার ফলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি ভোক্তারাও বিপাকে পড়বেন। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা আজ সংকটে পড়েছে।
ভ্যাট ৫ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনার প্রয়োজনীয়তা থাকলেও সেটি না করে সরকার ভ্যাট আরও বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। এই ১৫ শতাংশ নানা সম্পূরক ট্যাক্সের মাধ্যমে ২৫ শতাংশে দাঁড়ায়। এই ধরনের সিদ্ধান্ত রেস্তোরা ব্যবসায়ীদের উপর খড়গ আরোপ করার সামিল বলেও অভিযোগ করেছেন রেস্তোরা মালিকরা। তারা অবিলম্বে সরকারের পক্ষ থেকে সাধারন রেস্তোরা মালিকদের ধ্বংসের অন্যতম গণবিরোধী ভ্যাট সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় কেন্দ্রীয় সিদ্ধান্তনুসারে আমরা সারাদেশের ন্যায় পার্বত্য রাঙামাটিতেও কঠোর আন্দোলন কর্মসূচী পালন করবো।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited