বিশেষ প্রতিনিধি | ০১:০৫ পিএম, ২০২৪-১১-২৩
উইমেন'স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে রাঙ্গামাটিতে জাঁকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা দিল পাহাড়ের সর্বোস্থরের মানুষ ।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শনিবার রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে তিন কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।
কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙ্গামাটি শহর প্রদক্ষিন করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয় ।
তিন কৃতী ফুটবলারকে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনা রিজিয়ন পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একলক্ষ টাকা করে ও রাঙ্গামাটি পৌরসভা ৫০ হাজার টাকার চেক প্রদান করে । রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ অন্যন্যরা সন্মানার চেক তুলে দেন।
পরে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বোস্থরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয় । এ ছাড়াও ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়। ।
৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited