নিজস্ব প্রতিবেদক | ০২:০৫ পিএম, ২০২৪-০৫-২৮
ঘূর্ণিঝড়ের খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে । তার নাম রাসেল হোসেন (২১) । গতকাল গভীর সোমবার রাতে (২৭ মে ২০২৪) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
খাগড়াছড়ি ফায়ার ষ্টেশন ইনচার্জ জানায়, গতকাল খাগড়াছড়িতে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো খাগড়াছড়ি। রাতে ঘূর্ণিঝড় ও তীব্র বাতাসে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় গাছ পড়ে যায় ।
রাতেইখবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণ করতে কাজ শেষ করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসলে রাসেল হোসেন বিদ্যুতায়িত হয় ।
পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
খাগড়ছড়ি ফায়ার ষ্টেশন ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, লাশ ময়না তদন্ত করে তার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে ।
রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে । তিনি ২০২৩ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited