নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৬ পিএম, ২০২৪-০৫-০৯
বান্দরবানে অপহরণের দায়ে মো: শহিদুল্লাহ(৫৬) নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ কারাদন্ড প্রদান করেন।
আসামি মো: শহিদুল্লাহ(৫৬) কক্সবাজার মহেশখালী ধইলের পাড় এলাকার আব্দুল হকের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ জুলাই ছেলে নাঈম কে এপেন্ডিসাইড অপারেশন করানোর জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান। ওই সময় তাকে সেবা করার জন্য তার মা ও ৫ বছরের বোন জান্নাতুল নাঈমা হাসপাতালে অবস্থান করছিল। ওই দিন সন্ধ্যায় ক্লান্তিতে পাশের খালি সিটে নাঈমের মা ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলে পাশে জান্নাতুল নাঈমাকে না দেখে চিৎকার চেঁচামিচি করে তাকে খুঁজতে হাসপাতালের নিচ তলায় আসে।
এসময় নাঈমাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে অবস্থান করা অন্যান্য রুগীর স্বজনদের সহায়তায় অপহরণকারী শহিদুল্লাহকে আটক করে পুলিশ সোপর্দ করে। পরে অপহরণের শিকার জান্নাতুল নাঈমার বাবা মো. আবদুল মান্নান বাদি হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) বাসিং থোয়াই মার্মা সত্যতা নিশ্চিত করে জানান, স্বাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামিকে ১৪ বছর সশ্রম কারাদন্ড একই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আদালত শেষে আসামি মো: শহিদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited