নুরুল কবির | ১২:১৪ এএম, ২০২৪-০৪-২৯
ভয়াবহ আগুনে বান্দরবান জেলা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় পুড়ে গেছে এক মুদি দোকানসহ ৩টি বসত ঘর, আর এতে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ২০ লক্ষ টাকা ক্ষতির আশংকা করছেন জনপ্রতিনিধিরা। রবিবার (২৮ এপ্রিল) রাত সাড় ৮টার দিকে আগুনের সুত্রপাত ঘটে । আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশে পাশে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে স্থানীয় জনসাধারণ , পুলিশ, রেডক্রিসেন্ট সদস্য, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ শুরু করে।
প্রাউ ১ ঘন্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভাতে সক্ষম হলে ও আগুনে একটি মুদি দোকানসহ ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে আমাদের ধারনা বিস্তারিত তথ্য পরে দেয়া যাবে ।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকরী পরিচালক পূর্ন চন্দ্র মুৎসুদ্দী জানান, ৪টি ইউনিট এক সাথে কাজ করায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদু্্যতিক শর্ট থেকে আগুনের সুত্রপাত বলে জানা গেছে। অনেক ক্ষতি হবে, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ছোটন দও, লাকী দত্ত ও পম্পি দাশের পরিবারকে রাত ১০টায় পৌরসভার পক্ষ থেকে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়েছে ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited